সাধারণ জিজ্ঞাসা
## অর্ডার সংক্রান্ত
## কত টাকার অর্ডারে ডেলিভারি ফ্রি?
৳৪০০ বা তার বেশি কেনাকাটায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। এর কম হলে মাত্র ৳২৯।
## ডেলিভারি কতক্ষণে পাবো?
ঢাকা সিটির ভেতরে সাধারণত ১ ঘণ্টার মধ্যে। অন্যান্য শহরে একই দিনে।
## সর্বনিম্ন কত টাকার অর্ডার করা যায়?
কোনো সর্বনিম্ন সীমা নেই — এক ডজন ডিমও অর্ডার করতে পারেন!
## অর্ডার বাতিল করতে চাই, কীভাবে?
রাইডার রওনা দেওয়ার আগে হটলাইনে কল করলেই বাতিল হবে।
## পেমেন্ট সংক্রান্ত
## কী কী পেমেন্ট নেওয়া হয়?
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ ও নগদ। বিকাশ/নগদে পেমেন্টের পর TrxID জমা দিলে আমরা যাচাই করে অর্ডার কনফার্ম করি।
## TrxID জমা দিয়েছি, কনফার্ম হয়নি কেন?
যাচাইয়ে সাধারণত ৩০ মিনিট লাগে। বেশি দেরি হলে সাপোর্টে মেসেজ দিন।
## অ্যাকাউন্ট সংক্রান্ত
## পাসওয়ার্ড ভুলে গেছি!
চিন্তা নেই — মামার দোকানে পাসওয়ার্ডই নেই! প্রতিবার হোয়াটসঅ্যাপে OTP দিয়ে লগইন করবেন।
## OTP পাচ্ছি না, কী করবো?
হোয়াটসঅ্যাপ নম্বরটি সচল আছে কি না দেখুন। ১০ মিনিটে সর্বোচ্চ ৩ বার OTP পাঠানো যায় — একটু অপেক্ষা করে আবার চেষ্টা করুন।